কমলনগরে সার বিক্রেতা এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন স্মারকলিপি প্রদান

Share the post
কবির হোসেন রাকিব ,কমলনগর প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলনগরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এমানববন্ধন পালিত হয়েছে। এসময় উপজেলার ৯১জন খুচরা সার ডিলার বিক্রেতারা  উপস্থিত ছিলেন।  মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার বরাবরে স্মারকলিপি পেশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা সার বিক্রেতা এসোসিয়েশনের সভাপতি  আকরাম হোসেন সাহেদ হাওলাদার,  সেক্রেটারী জাকির হোসেন লিটন ও আবদুল মতিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকারী বিধি মোতাবেক ৯১জন সার বিক্রেতা নগদ ৩০ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে ৩০০ টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে তারা ডিলারশীপ নেয়। বিগত ১৬ বছরে  কমলনগরে ১৮হাজার ২০০ কৃষককে সরকারী ন্যায্যমূল্যে সার বিক্রি করে সেবা দিয়ে আসছেন।
বক্তাদের দাবি ২০০৯ সালের কৃষি মন্ত্রণালয়ের খুচরা সার বিক্রেতা পরিপত্র বহালের পাশাপাশি ২০০৫ শে আইন বাতিল জরুরী। তারা আরো বলেন, বিগত বছরে কৃষকদের থেকে প্রতিটি দোকানদার বকেয়া পাবে প্রায় ১০ লাখের বেশি। ফলে প্রায় ১০ কোটি টাকার বেশি  লোকসান গুণতে হবে এসকল ব্যবসায়ী ও কৃষককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]