সন্দ্বীপের সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ: উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা

Share the post

শাহাদাত হোসেন,সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপের দীর্ঘদিনের অবহেলা, অবকাঠামোগত সংকট, নৌযান দুর্ভোগ, বিদ্যুৎ সমস্যা, সীমানা জটিলতাসহ নানা ইস্যু নিয়ে আন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রহমতপুর ব্লক বেড়িবাঁধ ও গুপ্তছড়া সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে উপজেলার সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপদেষ্টা বলেন,
“সন্দ্বীপ দীর্ঘদিন প্রশাসনের নজরের বাইরে ছিল। এখন থেকে সচিব থেকে শুরু করে সব ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়মিত সন্দ্বীপের উন্নয়ন পর্যবেক্ষণে থাকবেন—এ ব্যবস্থা করেছি।”

তিনি আরও বলেন,“সন্দ্বীপ মাদকের রুটে পরিণত হয়েছে। মাদক ও সন্ত্রাস একে অপরের সঙ্গে জড়িত। জনগণের সহযোগিতা ছাড়া এসব দুর্নীতি নির্মূল সম্ভব নয়।”

উপদেষ্টা জানান, ১০ ডিসেম্বরের মধ্যেই সন্দ্বীপ–চট্টগ্রাম নৌরুটে সীট্রাক চালু হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে দুই পাড়ে লো, মিড ও হাই—এ তিন ধরণের ঘাট নির্মাণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন,“সন্দ্বীপে ৫ হাজার পুল প্রয়োজন। আপাতত ২০০ পুল এসেছে এবং দেড় হাজার পুলের টেন্ডার পাঠানো হয়েছে। নিয়মমাফিক বিতরণ করা হলে প্রয়োজনীয় সব পুলই দেওয়া হবে।”

উপদেষ্টা ফাওজুল কবির খান সড়ক নির্মাণ কাজে অসন্তোষ প্রকাশ করে বলেন,“বর্তমান সড়কের কাজ ঠিকভাবে না হলে ভবিষ্যতে নতুন সড়ক প্রকল্প অনুমোদন দেওয়া হবে না।”সন্দ্বীপ ও নোয়াখালীর সীমানা জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,“জেলা প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে। ন্যায্যতার ভিত্তিতে সমাধান করা হবে।”

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, জেলা পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষা, স্বাস্থ্য, নৌযাতায়াত, অভ্যন্তরীণ সড়ক, বিদ্যুৎ, বেড়িবাঁধ, কৃষি, আইনশৃঙ্খলা ও নদী ভাঙনসহ সন্দ্বীপের নানা সমস্যা উপদেষ্টার সামনে উপস্থাপন করা হয়।

এর আগে শনিবার আমীর মোহাম্মদ ফেরীঘাটের জেটি ও ব্রীজ নির্মাণ প্রকল্পসহ কালাপানিয়া–বাটাজোড়া–কাঠগড় সংযোগ সড়কের সম্ভাব্য স্থান এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]