উল্লাপাড়ায় খাল থেকে নিখোঁজ শহিদুল মন্ডলের লাশ উদ্ধার – এলাকায় নেমেছে শোকের ছায়া

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রিজ সংলগ্ন খাল থেকে শহিদুল ইসলাম মন্ডল (৬৫) নামের এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ৩০ শে নভেম্বর ভোরে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উল্লাপাড়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর শহিদুল ইসলাম মন্ডল আর ফিরে আসেননি। তিনি সাধারণত প্রতিদিন বিকেলেই বাড়ি ফিরতেন। কিন্তু দীর্ঘ সময়েও না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে দমদমা ব্রিজের পাশে খালে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,“ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা—তা নিশ্চিতভাবে বলা যাবে। সব দিক মাথায় রেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ধারণা, রাতে অন্ধকারে পা পিছলে খালে পড়ে যেতে পারেন শহিদুল মন্ডল। তবে তারা পুলিশের সঠিক তদন্তের প্রত্যাশা জানিয়েছেন।
শহিদুল ইসলাম মন্ডলের মৃত্যুতে পরিবারে চলছে কান্না আর শোকের মাতম। স্বজনরা জানিয়েছেন, তিনি শান্ত-স্বভাবের একজন ব্যক্তি ছিলেন এবং এলাকায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন।স্বজনরা পুলিশের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তাদের ধারণা, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]