রায়পুরে এক হাজার রোগীর বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

Share the post

আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর(রায়পুর)প্রতিনিধি : লক্ষ্মীপুর জোলার  রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল থেকে প্রায় এক হাজার রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় ।শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া এ কার্যক্রম উদ্বোধন করেন।

রায়পুর উপজেলা বিএনপির সভাপতি ও চরমোহনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জে এড নাজমুল ইসলাম মিঠুর উদ্যোগে এই চক্ষু সেবার আয়োজন করা  হয়। এতে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ৪টি বুথে ৭ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।

জানা গেছে, চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু প্রায়  দীর্ঘ ২৫ বছর ধরে ক্যাম্পের মাধ্যমে গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে আসছেন। রায়পুরের প্রত্যেকটি ইউনিয়নে মাইকিং ও লিফলেটের মাধ্যমে এই ক্যাম্পের প্রচারণা চালানো হয়। এতে বিভিন্ন বয়সের এক হাজার মানুষ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং তাদেরকে  বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

এছাড়া শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এবং তাদের চাঁদপুর মাজহারুল হক বিএমএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে ।

এবিষয়ে চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু জানান, প্রান্তিক জনগণের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমার এ আয়োজন। রাজনীতির পাশাপাশি মানবিক কাজ নিজেকে সম্পৃক্ত রেখেছি । মানুষের জন্য কিছু করতে পারলে আত্মতৃপ্তি অনুভব করি । আমি শুধু চক্ষু ক্যাম্প নয়, বহু মানবিক  কাজ করে আসছি। ভবিষ্যতেও মানুষের সেবার জন্য আমার  এই  প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]