সাতক্ষীরা তালা কুমিরা বিএনপি’র মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়নে বিএনপির মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২নভেম্বর) বিকাল ৪ টায় নোয়াকাটি মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র এই মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ ( তালা কলারোয়া) বিএনপি’র মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, কুমিরা ইউনিয়নের বিএনপি’র সভাপতি এস এম আব্দুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগম, সঞ্চালনায় ছিলেন মহিলা দলের সদস্য সচিব রুবিনা পারভিন।
উপস্থিত ছিলেন উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক সামরুল ইসলাম মিলন। বিএনপি নেতা মওদুত ইসলাম মধু , মফিদুল ইসলাম মফি। ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সেখ বাবলুর রহমান (বাবলু), এটি এম গোলাম জাকারিয়াও কাজী মোহাম্মদ হোসেন, সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম মন্টু। থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আল আমিন হোসেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম প্রমূখ।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তালা কলারোয়ার প্রত্যেকটা ফ্যামিলির ফ্যামিলি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করবো,যে ফ্যামিলি কার্ডের সদস্য হবেন পরিবারের মহিলারা। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে তালা কলারোয়ার প্রত্যেকটি রাস্তাঘাটের উন্নয়ন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]