ধোবাউড়ায় হিন্দু থেকে মুসলমান হলেন শ্রীকান্ত চিরান
আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় হিন্দু থেকে মুসলমান হয়েছেন ধোবাউড়ার শ্রীকান্ত চিরান(৩০। সে ধোবাউড়া পঞ্চন্দপুর গ্রামের নিখল বার্নাড দাস এবং মালা চিরান দম্পতির সন্তান। ধর্মান্তরিত হয়ে শ্রীকান্ত চিরানের পরিবর্তে নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী। সে জানায় ,হিন্দু ধর্মাবলম্বী পিতা মাতার ঔরসে জন্মগ্রহণ করিয়াছে এবং হিন্দু ধর্ম অনুযায়ী লালিত পালিত হয়েছে। জাতিগত ভাবে হিন্দু ধর্মের অনুসারী হলেও দীর্ঘদিন যাবত মুসলিম বন্ধুদের সাথে চলাফেরা করে তাদের ধর্মের আচার অনুষ্ঠান রীতিনীতি এবং চলাফেরা দেখে মুগ্ধ হয়। এক পর্যায়ে সে তার বন্ধুদের কাছ থেকে কিছু ইসলামিক বই নিয়ে পড়াশোনা করে। ফলে সে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। পরে সেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইমাম সাহেবের মাধ্যমে সজ্ঞানে এবং মনে প্রাণে ইসলাম ধর্ম বিশ্বাস করিয়া কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে শ্রীকান্ত ওরফে মোহাম্মদ আলী।

