ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যান দোকানে উঠে গেল, নিহত এক

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরে যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান দোকানের উপর দিয়ে উঠে গিয়ে এক দোকানদার নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১৯ নভেম্বর) দুপুর একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। নিহত ইলিয়াস সরদার (৪০) নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি বরিশালেরে উদ্দেশে যাচ্ছিল পথে সমাদ্দার ব্রিজের কাছে আসলে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় কাভার্ডভ্যানটি ইলিয়াসের দোকানের উপরে উঠে যায়। এসময় দোকানঘরটি ভেঙে গুড়িয়ে গেলে এতে ঘটনাস্থলেই দোকানদার ইলিয়া মারা যান। একই সঙ্গে আহত হন নিহত ইলিয়াসের মেয়ে লাবনী (১২) ও ক্রেতা শওকত সরদার (৩৫)। পরে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, একটি কাভার্ডভ্যান দোকানের উপরে উঠে যাওয়ার ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]