শ্মশানঘাটে লাশ রাখার ঘর নির্মাণের উদ্যোগ নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্মশান ঘাটে মৃতদেহ রাখার জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) এ উদ্যোগটি নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

গতকয়েকদিন আগে স্থানীয় সনাতনধম্মালম্বীদের সাথে মন্দিরপ্রাঙ্গণে মতবিনিময়কালে একজন ভদ্র মহিলা বিষয়টি নিয়ে কায়সার কামাল কে জানান। ওই এলাকায় বর্ষাকালে শ্মশান ঘাটে মৃতদেহ রাখার কোন ঘর না থাকায়, পরিবারের সদস্যদের কঠিন পরিস্থিতির মুখোমুখি পরতে হয়। বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসতেই তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের ঘোষণা দেন।

এলাকাবাসীর মতে, এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এটি জাতি-ধর্ম নির্বিশেষে মানবিক মূল্যবোধকে এগিয়ে নেয়ার একটি দৃষ্টান্ত।

স্থানীয় সনাতন ধর্ম্মালম্বীরা জানান, ঘরটি নির্মাণ হলে শ্মশান ঘাটে বহুদিনের সমস্যা সমাধান হবে এবং শবদাহের প্রক্রিয়ায় তারা আর কোন সংকটে পরবেন না।

মানবিক সহায়তা ও জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের কষ্ট দেখলে চুপ করে থাকা যায় না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করাই আমার অঙ্গীকার।সকলের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে ঘর নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]