আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

Share the post
কবির হোসেন রাকিব  লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জহির স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা জহিরের ওপর একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার পর সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জহিরের মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে, অতীতে জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বেশ কিছুদিন ধরে তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন জানান, তিনি বিষয়টি আগে জানতেন না—খোঁজখবর নেওয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এবং কোন কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]