সাতক্ষীরা পাটকেলঘাটায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সোমবার বিকাল চারটায় পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের কাশিপুর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কাশিপুর হাই স্কুল মাঠে সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মিলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদুল হক রাজু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, নগর ঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান মহাব্বত আলী সরদার, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রকিব, সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমেন,
কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সুরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার মোঃ বিশ্বাস রফিকুল ইসলাম তালা উপজেলা মহিলা দলের সভাপতি মিমি, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুজিবর রহমান, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলী, মহিলা দলের সিনিয়র নেত্রী মাস্টার নাজনীন আক্তার কেয়া প্রমুখ। মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথি রাশেদুল হক রাজু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতিটি ভোট দেওয়া আহ্বান জানান। তিনি আরো বলেন কোন মিথ্যা প্রতারণার কান না দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে দলীয় প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]