নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Share the post
মোঃ আরিফ হোসেন,নোয়াখালী জেলা সদর উপজেলার প্রতিনিধ: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৭ নভেম্বর) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি মাছের আড়ত থেকে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত মাছের আড়তে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিহত যুবকের শরীরে ছোট ছোট আঘাতের চিহৃ ও রক্তাক্ত ছিল।  খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বয়স ৩০-৩৫ হবে। তবে মরদেহটি কার তা এখনও জানা সম্ভব হয়নি। আমরা নিহতের পরিচয় বের করার চেষ্টা করছি।
 নিহতের শরীরে ছোট আঘাতের চিহৃ রয়েছে। তবে মৃত্যু হতে পারে এমন কোন আঘাতের চিহৃ নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]