চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনয়ন না পেলেও ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বঞ্চিত প্রার্থী

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা স্বেচ্ছাসেবক সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে তিনি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এসময় তিনি বলেন, বিএনপি একটি বড় দল। অনেকেই মনোনয়ন চেয়েছিল, এটিই গণতন্ত্রের বৈশিষ্ট্য। দল যেই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, আমি ও আমার সকল অনুসারীরা তার পাশে থাকবেন। এছাড়াও বিগত দিনের মতো আগামীতেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে ও বাস্তবায়নে কাজ করব।

এসময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়াকে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]