মোঃ আমির হোসেন জেলা শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের পদ্মানদীর মাঝে অবহেলিত জনগোষ্ঠীর চরাঞ্চল সীডল্যান্ট খ্যাত চিডারচরে শিয়ালের কামড়ে এক স্কুল ছাএ আহত হয়েছেন।
সারজমিনে জানা গেছে কুন্ডেরচর ইউনিয়নের চরাঞ্চলের আঃ মান্নান মল্লিকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আমিনুর খলিফার ছেলে প্রথম শ্রেনীর ছাএ সামিল (০৭) আজ বুধবার বিকাল ০৩ টার দিকে বিদয়ালয়ের পাশে রাস্তায় খেলা করছিলো হঠাৎ ছুটে এসে আক্রমন করে কামড়াতে থাকলে ছেলেটির চিকিৎকারে শিক্ষক ও এলাকাবাসীর সহোয়তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মোঃ সোহাগ মল্লিক বলেন, “গত কয়েকদিন থেকেই শিয়াল অস্বাভাবিকভাবে
হঠাৎ দৌড়ে এসে পথচারীদের পা ও হাঁটুর নিচে কামড় দেয়। এ পর্যন্ত কয়েকজনকে কামড়ে আহত করেছে, তাছাড়া স্কুল পড়ুয়া ছাএ-ছাএীদের কামড়ালে ভয়ে ছাএ-ছাএীরা স্কুলে আসা বন্ধ করে দিতে পারে,”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আবুল হাসনাত বলেন, “চরাঞ্চলের শিয়ালের উপদ্রব খুব বেড়ে চলেছে, গত কয়েকদিনের মধ্যে গ্রামের আরও কয়েকজনকে শিয়াল কামড় দেয়,এ ব্যাপারে আশু ব্যবস্হা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

