আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: মঙ্গলবার (৪ নভেম্বর) সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পর্যবেক্ষক কমিটির প্রধান ও ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফুর রহমান, ফুটবলার ও পর্যবেক্ষক কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম (সুমন), ক্রীড়া ধারাভাষ্যকার খাদিজা আক্তার (চায়না), ইকবাল হোসেন, আলী নকি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনিযুক্ত জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের যোগদান জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা ও উদ্দীপনার সূচনা করেছে।
পর্যবেক্ষক কমিটির প্রধান আশরাফুর রহমান বলেন, “জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান স্যার দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি এসেছে। তাঁর আন্তরিকতা, কর্মদক্ষতা ও নেতৃত্বে সাতক্ষীরার ক্রীড়া কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।”
সবশেষে সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ কামরুজ্জামান স্যার-এর নিরলস পরিশ্রম, নেতৃত্বগুণ ও জেলার ক্রীড়া উন্নয়নে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

