সাতক্ষীরায় কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলা শাখার ২০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে কাজী কামরুজ্জামানকে এবং সদস্য সচিব করা হয়েছে সিরাজুল ইসলাম বাবুকে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরায় সংগঠনটির আয়োজনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক কাজী কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. সামছুদ্দীন ভূইয়া।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস. এম. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহাজান কামাল, সদস্য কৃষিবিদ শেখ আহসান হাবিব ও খুলনা মহানগর সদস্য সচিব মো. তরিকুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পৌর বিএনপি নেতা আল মামুন রাজু তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু প্রমুখ।
নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন; যুগ্ম আহ্বায়ক মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, এমাদুল হক খান ও হুমায়ুন কবির ডাবলু। সদস্য পদে রয়েছেন শেখ মোস্তফা হোসেন মন্টু, দারুজ্জামান রুবেল, লুৎফর রহমান সৈকত, শেখ আখেরুজ্জামান তাপস, আবু হেনা মোস্তফা কামাল, মনিরুল ইসলাম মুকুল, আনোয়ার জাহিদ দুলু, শেখ মোমিনুল ইসলাম কচি, শামীম কোরাইশী লাল্টু, তোফায়েল হক, মো. মোস্তাফিজুর রহমান তুহিন, একরামুল ইসলাম লালু ও সাইফুল ইসলাম বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]