শাহজাদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদে  আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি, মাষকালাই ও অড়হরসহ রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, শাহজাদপুর উপজেলার মোট ১১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনক মোঃ কামরুজ্জামান বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা নতুন উদ্যমে চাষাবাদে আগ্রহী হবেন, যা আমাদের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, শুধু বীজ ও সার বিতরণ নয়, কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর টেকসই কৃষির দিকে নিয়ে যেতে হবে।অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে প্রতীকীভাবে বীজ ও সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]