দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের মাঝে ছাগল বিতরণ

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণপুর্বে এনিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত, ভেটেরিনারি সার্জন শীলা রানী দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।

পরবর্তিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের ১০০ পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও ২৫ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪টি করে সিমেন্টের পিলার, ২টি করে টিন এবং ৫টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমার খুবই ভাল লাগছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে শরীক হতে পেরেছি এটাই আনন্দের বিষয়। প্রদত্ত জিনিস গুলো যতœ নেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]