কক্সবাজারের উখিয়া জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Share the post
আমিন ,কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে এ সমাবেশে যোগ দেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ  মাওলানা নুর আহমদ আনোয়ারি। তিনি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিএনপি পিআর মানে না, পিআর কি তাও বোঝে না। প্রশাসন ও পেশিশক্তি দিয়ে জনগণের ন্যায্য আন্দোলন রোধ করার চেষ্টা হলে তা কঠিন পরিণতি ডেকে আনবে।
তিনি আরও বলেন, ২৪ সালের গণআন্দোলনের অভিজ্ঞতা মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে। অন্যায় হলে জনগণ তা মোকাবিলায় বাধ্য হবে। ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনসাফের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এসময় মাওলানা নুর আহমদ আনোয়ারি জামায়াত ঘোষিত পাঁচ দফা দাবির বিস্তারিত তুলে ধরেন এবং জনগণকে শান্তিপূর্ণ গণআন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতে আমীর রাজা পালং এম ইউপি ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, সেক্রেটারি সোলতান আহমেদ, নায়েবে আমির মাওলানা নুরুল হক, আব্দুর রহিম, ইউনিয়নের আমির আবুল আলা, জামায়াত নেতা জহির আহমদ, নুর মোহাম্মদ সিকদার, শ্রমিক নেতা জিশান, জামায়াত নেতা ছৈয়দ মনাজের আহসান, জামায়াত নেতা মো. সেলিম, শ্রমিক নেতা আমীর হামজা, কোর্ট বাজার ইউনিট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম, শ্রমিক নেতা রফিকুল ইসলাম হান্নানসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, পাঁচ দফা দাবির বাস্তবায়ন ছাড়া দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। সরকারের অযৌক্তিক নীতি, দমনপীড়ন ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।নেতারা আরও উল্লেখ করেন, আন্দোলন কোনো ব্যক্তির নয়, বরং জনগণের অধিকার আদায়ের লড়াই। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে জামায়াতের পাঁচ দফা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান।
সমাবেশ শেষে স্থানীয় সড়কে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে হাজারো নেতাকর্মীর উপস্থিতি এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি করে। মিছিল শান্তিপূর্ণভাবে প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উখিয়ার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের সক্রিয় অবস্থান ও তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক শক্তির একটি বড় ইঙ্গিত বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]