বিলাসবহুল গাড়ীতে বহন হচ্ছিল গাঁজা, বাধ সাধলেন পুলিশ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় বিলাসবহুল গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃত ইবাদুল ইসলাম (৪৮) গোপালগঞ্জ জেলার সিলনা গ্রামের আজহার আলী মোল্লার ছেলে। এসময় তার কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত বিলাসবহুল একটি জিপ গাড়ি ও ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সমাজ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেফতার করতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রীজের নিকট (ঢাকা-সিলেট) মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহজনক ঢাকামুখী কালো রংয়ের একটি বিলাসবহুল জিপ গাড়ি থামিয়ে তল্লাশি করেন। তল্লাশিকালে গাড়ির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ছেচল্লিশ (৪৬) কেজি গাঁজা সহ ইবাদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন। এবিষয়ে নিকটস্থ থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]