শাহজাদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর ড. এম. এ. মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বাক্কার রঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল হক সোহেল, মাসুম রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত আলী রবিউল, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ রহমত আলীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]