হবিগঞ্জে রেলস্টেশনে টিকিট কালোবাজারি রোধে র‍্যাবের অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ৭ যাত্রীকে জরিমানা

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে রেলের টিকিট কালোবাজারি রোধে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় অবৈধভাবে টিকিট কেনার দায়ে সাতজন যাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

‎শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-৯ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎র‍্যাব জানায়, শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে দীর্ঘদিন ধরে একটি চক্র টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে যাত্রীদের কাছে বিক্রি করে আসছে। এতে সাধারণ যাত্রীরা নিয়মিত টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাবের অভিযানে অবৈধভাবে টিকিট কেনার অভিযোগে সাতজন যাত্রীকে আটক করা হয়।

‎পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোসেন দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতজনের কাছ থেকে মোট ২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেন।

‎অভিযান শেষে ইউএনও পল্লব হোসেন দাস বলেন, ‘রেলের টিকিটের কালোবাজারি রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীরা যাতে অবৈধভাবে টিকিট না কেনে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]