৮শত৫০টি অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন -মেয়র আ.জ.ম নাছির উদ্দীন

Share the post

সুব্রত মজুমদার (চট্টগ্রাম প্রতিনিধি): আজ সকালে চট্টগ্রামের কালামিয়া বাজারস্থ অনন্ত বিলাস কমিউনিটি সেন্টারে কুলসুমা ফাউন্ডেশন কতৃক ৮শত ৫০টি অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল আহমদ, মোহাম্মদ ইলিয়াস, এনামুল হক,দেলোয়ার হোসেন,রেজোয়ান মোস্তফা, কাজী মহসীন, আজাদুর রহিম ও আরশাদ আলম।চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বিশ্ব মানবসভ্যতায় বিধ্বংসী করোনা ভাইরাস(কোভিড-১৯)কবলিত পরিস্থিতিতে পবিত্র রমজান সমাগত।এই বিরূপ পরিস্থিতিতে এবারের মাহে রমজানে ত্যাগ,সংযম ও সিয়াম সাধনার মধ্য দিয়ে করোনা মোকাবিলায় আমাদের উপর মহান আল্লাহ তায়ালার করুনা অবশ্যই বষিত হবে।কারণ তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, ভালেবাসা আর মায়া তারই সৃষ্টি। এই আধার একদিন কেটে যাবে এবং ইনশাআল্লাহ আমরা আবার জীবনের ছন্দে ফিরে আসবো।কুলসুম ফাউন্ডেশন কতৃক ৮শত ৫০টি অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে তিনি এইসব কথা বলেন।তিনি- আরো বলেন,পরিস্থিতি বিবেচনায় আলেমসমাজের পরামর্শএমে রমজান মাসে রোজাদারদের তারাবীহ নামাজসহ অন্যান্য ধমীয় আচার-আচরণের যে নিদের্শনা আসবে তা অবশ্যই পালন করতে হবে।কেননা করোনা এখন সামাজিক সংক্রমন। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসে তারাবীহ নামাজ, এবাদত- বন্দেগি ও অন্যান্য ধমীয় রীতিনীতি পালন করতে হবে। এতে গুনাহর ভাগী হওয়ার কোনো আশঙ্কা নেই।তিনি মাহে রমজান মাসে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী তুলে দেওয়ায় কুলসুমা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন এভাবে সকলকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]