নেত্রকোনার বারহাট্টায় সমাজকর্মীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সমাজসেবা অফিসের আসমা ইউনিয়নের সমাজকর্মী মো. খায়রুল আমিনের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার  বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার উপজেলার কইলাটি গ্রামের বাসিন্দা মো. শহিদুজ্জামান খান ভুক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ খায়রুল আমিন বারহাট্টা উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত ও আসমা ইউনিয়নে সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার কথা বলে ৬৪ জনের কাছ থেকে মোট ৩২ হাজার টাকা নেন। দীর্ঘ এক বছর পার হয়ে গেলেও কার্ড হয়েছে মাত্র তিনটি।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রথমে তিনি প্রতিজনের কাছ থেকে ৫০০ টাকা করে নেন। পরে মাত্র তিনজনের কার্ড হলে আমরা জানতে চাইলে তিনি বলেন ‘অফিসের বড় কর্মকর্তারা এত কম টাকায় কাজ করবেন না, আরও টাকা দিতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত সমাজকর্মী মো. খায়রুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বারহাট্টা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম গোলাম হোসাইন বলেন, “বিষয়টি আমি শুনেছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, আমার বরাবর একটি লিখিত অভিযোগ জমা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]