ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post
তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:মসজিদের ইমাম দম্পতিকে রাতভর নির্যাতনকারী আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌরশহরের ঈদগা মাঠে ঘন্টাব্যাপি সমাবেশে, আল্লামা জিয়া উদ্দিন সাহেবের সভাপতিত্বে, মাওলানা ওলি উল্লাহ্র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ¦ ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, মাওলানা আব্দুর রউফ, মুফতি মামুনুর রশীদ, মুফতি হাবিবুর রহমান, হাফেজ রুহুল আমীন সিরাজী প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া নূরানি ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুন সহ তার স্ত্রীকে রাতভর নির্যাতন ও শ্লীলতাহানীর বিষয়টি ইতো¥ধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, দেশের জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হওয়ায় প্রধান আসামী জহিরুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ। ওই মাদরাসার শিক্ষক অন্যান্যদের বিরুদ্ধে মামলা করায়, আড়াল থেকে ওই শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকী দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, ওইদিন রাতে মাদরাসার হুজুরের কাছে চাঁদাদাবী করে, মাদরাসার কোমলমোতি শিক্ষার্থীদেরও মারধোর করা হয়েছে।
বক্তারা আরো বলেন, আমাদের শিক্ষকের কোন দোষ ছিলনা। কেনো ওনাকে নাজেহাল করা হলো, কেনো একজন মাদরাসার শিক্ষকের উপর হাত তোলা হলো কেনো, আমরা এর জবাব চাই। অনতিবিলম্বে অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নইলে পরবর্তিতে কঠোর কর্মসুচী দেয়া হবে। আলোচনা শেষে বিভিন্ন এলাকার মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, ঈদগাঁ মাঠে দেশ ও জাতীর কল্যানে এবং শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ওই মোনাজাত পরিচালনা করেন, আল্লামা জিয়া উদ্দিন সাহেব।
উল্লেখ্যঃ ওই এলাকার কয়েকজন চিহ্নিত বখাটেরা মাদরাসায় মোটর সাইকেল রাখা কে কেন্দ্র করে, ওই মাদরাসার শিক্ষকের গায়ে হাত তোলে, পরবর্তিতে উনার স্রীর স্লীলতাহানি ঘটায়। পরবর্তিতে এ বিষয়ে মামলা হলে একজনকে আটক করে পুলিশ। অন্যান্যদের আটকের দাবীতে এই মানববন্ধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]