আটপাড়ায় ও কেন্দুয়ায় অর্ধগলিত লাশ, হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় ছাত্রদল নেতা উদ্ধার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় জাহাঙ্গীর আলম (৩০) নামের ছাত্রদলের এক নেতাকে হাত–পা ও চোখ–মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গত সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কেন্দুয়া–আঠারবাড়ী সড়কের পাশে বড় কালিয়ান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। জানা যায়, জাহাঙ্গীর আলম ওরফে দিদার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি। তিনি মরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম সোমবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর তার মুঠোফোন বন্ধ ছিল। তখন পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে রাত ৯টার দিকে স্থানীয় লোকজন কেন্দুয়া–আঠারবাড়ী সড়কের কালিয়ান এলাকায় একটি ইটভাটায় হাত–পা ও চোখ–মুখ বাঁধা অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি এই রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই হাসান মিয়া বলেন, হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর গভীর রাতে জাহাঙ্গীরের জ্ঞান ফিরে এসেছে। তিনি এখনও কথা বলতে পারছেন না। কীভাবে এমন হলো, তা তিনি এখনও বলতে পারছেন না। তবে আমরা ধারণা করছি, গন্ডা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। আমার ভাইয়ের বিপক্ষের কিছু লোক তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তিনি পুরোপুরি সুস্থ হলে তার কাছ থেকে প্রকৃত ঘটনা জানা যাবে। এবিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আটপাড়া উপজেলার পুখলগাও গ্রামে নিখোঁজের দুই দিন পর রাজন মিয়া (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত গুদামের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে পুকুরে লাশ ভাসতে দেখে তারা থানায় খবর দেন। পরে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত রাজন উপজেলার দেশীউড়া গ্রামের আবুল কালামের ছেলে।
তিনি স্বরমুশিয়া ইউনিয়নের দুর্গাশ্রম চৌরাস্তা মোড়ে একটি চা স্টলের দোকান চালাতেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার হয়। এবিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]