দুর্গাপুর আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ৩নং চন্ডিগড় ইউনিয়নের আলেম সমাজের উদ্দ্যেগে, এলাকার সর্বস্তরের আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে চন্ডিগড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশের বর্তমান প্রেক্ষাপটে, নতুন সমাজ বিনির্মানে আলেম সমাজের ভুমিকা অনেক বেশি। এ বিষয়ে মতবিনিময় সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ঈমাম হাসান আবুচান এর সভাপতিত্বে, মুফতি ওয়ালীউল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান পাঠান। বিশেষ অতিথি হিসেবে, হাফেজ খাদেমুল ইসলাম, মাওলানা দিলোয়ার হোসেন, মাও হারুন অর রশীদ, জিয়াউর রহমান, মো. ইব্রাহীম, জামাল উদ্দিন, শরাফ উদ্দিন, ফরিদ আহমেদ, মুফতি এনায়েত উল্লাহ্, মুফতি মামুনুর রশীদ, কৃষিবিদ মাও. রায়হানুল হক, মাও আব্দুর রউফ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর আলেম ওলামাগণ প্রান খুলে কোন কথা বলতে পারেনি। শাপলা চত্ত¡রের আলেমদের নির্যাতনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন, যিনি দুর্গাপুর কলমাকান্দা উপজেলার সাধারণ মানুষের কথা ভাবেন, এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন, যিনি নেত্রকোনা-১ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে পারবেন, আমরা তাকেই এমপি নির্বাচিত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]