চট্টগ্রামে স্টেডিয়াম ও টেক্সটাইল কলেজে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও আমিন জুট মিল সংলগ্ন টেক্সটাইল কলেজ ভবনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

২২ এপ্রিল থেকে বিদেশ ফেরতদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখতে এই দুটি কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হচ্ছে।

সেন্টার দুটি চালু করার জন্য বিদ্যুৎ বিভাগ, পরিচ্ছন্ন বিভাগসহ চসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সেবা সহায়তা চেয়েছে সেনাবাহিনী।

এই উপলক্ষে আজ সোমবার চসিক দপ্তরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সেনাবাহিনীর ২৪ কোর ডিভিশনের লে. কর্ণেল শাহজাহান ও মেজর মো. সালাউদ্দিন সাক্ষাত করেন।

সাক্ষাতে তারা মেয়রের কাছে কোয়ারেন্টাইন চালুকরণে মেয়রের কাছে চসিকের বিদ্যুত বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগসহ প্রয়োজনীয় সেবা সহায়তার আবেদন উপস্থাপন করেন।

সেনাবাহিনীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার চালুর বিষয়ে চসিকের পক্ষ থেকে মেয়র আ জ ম নাছির সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে চসিকের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]