এডিস মশা নিধন কার্যক্রমে ঝিমিয়ে পড়েছে সোনারগাঁ উপজেলা প্রশাসন

Share the post
 ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : সোনারগাঁও এলাকায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করলেও স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, সোনারগাঁও উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে গেলেও কোনো নিয়মিত ফগার মেশিন স্প্রে বা লার্ভা নিধন কার্যক্রম দেখা যাচ্ছে না।
নাগরিকদের দাবি, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ কার্যত কাগজে-কলমেই সীমাবদ্ধ। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই, অথচ প্রতিরোধমূলক কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিদিন মশার যন্ত্রণায় থাকা যায় না, কিন্তু মশা নিধনের কোনো অভিযান দেখি না। প্রশাসন যেন চোখ বন্ধ করে আছে।”
সোনারগাঁ, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিস গ্রামমে  ডেঙ্গু জ্বরে মাদ্রাসা ছাত্রের মৃত্যুবরণে পুরা এলাকায় ডেঙ্গুর আতঙ্কে এলাকাবাসী। তা সত্ত্বেও সোনারগাঁ উপজেলা প্রশাসনের ডেঙ্গু নিধনে ঝিমিয়ে পড়েছে। সমসাময়িক কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না সোনারগাঁও উপজেলা প্রশাসনের। নিষ্ক্রিয় ভূমিকায় পুরো এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা।
এদিকে, স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিক সহযোগিতা অপরিহার্য। তবে মাঠপর্যায়ে প্রশাসনের উদ্যোগ না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]