বাকৃবিতে ‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন ২০২৫’-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

Share the post
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাকৃবি চ্যাপ্টারের আয়োজনে ‘ফেস্টিভাল অব ইউথ ২০২৫’-এর অংশ হিসেবে এবং ‘জুলাই আন্দোলনের প্রথম বার্ষিকী’ উপলক্ষে ‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন ২০২৫’-এর ফাইনাল রাউন্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকসুদ জায়েদী। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডীন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তারুণ্যের চিন্তা ও ভাবনা আগামী দিনের জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে নীতি, উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।
এ বছর সারা দেশের বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রাথমিকভাবে জমাকৃত ২২টি ধারণাপত্রের মধ্য থেকে ৫টি দলকে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। দুটি পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলো তাদের নীতিগত প্রস্তাবনা ও প্রেজেন্টেশন উপস্থাপন করে। দ্বিতীয় পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আইডিআরওএফ, প্রথম রানার্স আপ ডেলটা–২১০০ এবং দ্বিতীয় রানার্স আপ বাউ নোভা।
উল্লেখ্য, ‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন’ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জাতীয় নীতি, উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত করার একটি অনন্য প্ল্যাটফর্ম। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ মেধাবীরা জাতীয় নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণে অনুপ্রাণিত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]