শাহজাদপুরে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, সমাজসেবা অফিসার মকবুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুলাহ আল আমিন, সমবায় অফিসার রবিউল রানা এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রিপন মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবনের জন্য সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের এবং পরিবারের সুরক্ষায় সচেতন হয়, আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব।
তিনি আরও যোগ করেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা।
র‍্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]