জুলাই সনদ বাস্তবায়ন ও পি.আর. পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ ও স্মারকলিপি

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : নির্বাচনী সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পি.আর.) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে মুক্তির সোপান বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এস.এস. রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের নিকট পাঁচ দফা দাবিনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর  আলম ( সিরাজগঞ্জ-১ মনোনীত  এমপি প্রার্থী)  । উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম ( সিরাজগঞ্জ-২ মনোনীত এমপি প্রার্থী ), সদর থানা সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামসহ শিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘পি.আর. পদ্ধতিতে নির্বাচনই পারে জনগণের ভোটাধিকারকে সুরক্ষা দিতে। জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশের রাজনৈতিক সংস্কার নিশ্চিত হবে।’
অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম বলেন, “জুলাই সনদ জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এর বাস্তবায়ন চাই।”
জেলা সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম বলেন, “যে নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হয় না, সেটি কখনো গণতান্ত্রিক হতে পারে না। পি.আর. পদ্ধতি চালু হলে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”
বক্তারা আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, দোষীদের শাস্তি এবং জনগণের ভোটাধিকার রক্ষার দাবি জানান।
স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, তা পরবর্তী পদক্ষেপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]