চিকিৎসা শেষে বিনামুল্যে চশমা দিলেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর : নেত্রকোনার দুর্গাপুরে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানী অপারেশন শেষে রোগীদের মাঝে বিনামুল্যে চশমা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজার এলাকার লাইসিয়াম চাইল্ড স্কুল মিলনায়তনে এ চশমা বিতরণ করা হয়।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫০জন নারী-পুরুষকে ১১তম ধাপে ময়মনসিংহের বিএনএসবি হাসপাতালে চোখের অপারেশন করা হয়। পরবর্তীতে চিকিৎসকগণ ওই রোগীদের ফলোআপ করেন এসময় ১২৮জন রোগীর জন্য চশমা সহ প্রয়োাজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পরবির্ততে অন্যান্য রোগীদের চশমা গুলো, দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন। এরই ধারাবাহিকতায় আজ সর্বশেষ ৫৬ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।

এ সময়, ডাক্তার ইমরান কাদের রুবেল, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন ও সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য লুসি রাংসা, এনজিও কর্মকর্তা মিনারা আক্তার, শিক্ষিক প্রতিমা রাণী সরকার, মমতা নাথ বিশ্বাস।

এছাড়া জেলা বিএনপি‘র সহ:সভাপতি ফজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গণি, ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান রাজু মাষ্টার সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বিনামুল্যে চিকিৎসা ও চশমা পেয়ে, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের প্রতি সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]