সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
শনিবার (১১ অক্টোবর) রাতে একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘরে তাদের তিন বছরের শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন দারোগোল্লা গ্রামের সাব্বির আহমেদ (৩২) ও তার স্ত্রী সিনথিয়া বেগম (১৯)। তাদের একটি তিন বছরের ছেলে সন্তান রয়েছে, যে ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রুবেল মিয়ার ভাড়া বাসার একটি কক্ষে দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় দেখা যায়, একই ওড়নায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী ঝুলে আছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
সোনারগাঁ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]