বাংলাদেশ হতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর পৃথক পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ।

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

১১ অক্টোবর শনিবার দিবাগত রাত ১২:১৫ মিনিটে, ২৫ বিজিবির অধীনস্থ বিষ্ণপুর বিওপি’র একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ২০১৩/এমপি থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

একই রাতে ১২:৪৫ মিনিটে, আলীনগর বিওপি’র আরেকটি টহলদল বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় (সীমান্ত পিলার ২০১৫/৩-এস থেকে ১০০ গজ অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।

এছাড়াও, ১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭:৪৫ মিনিটে, ধর্মঘর বিওপি’র টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় (সীমান্ত পিলার ১৯৯৫/৫-এস থেকে ৩০০ গজ অভ্যন্তরে) অভিযান চালিয়ে ১৯৩ পিস ইয়াবা জব্দ করে।

অপরদিকে, একই দিন দুপুর ১২:৩০ মিনিটে, আজমপুর বিওপি’র টহলদল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর এলাকায় (সীমান্ত পিলার ২০১৯/৪-এস থেকে ৫০ গজ অভ্যন্তরে) অভিযান চালিয়ে ০৮ কেজি গাঁজা আটক করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই চারটি অভিযানে মোট ১১৪ কেজি গাঁজা এবং ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য আনুমানিক ৪,২৮,৯০০ টাকা।

 

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে ২৫ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]