আশুগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার ,চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের শিকার হয়। গতকাল শুক্রবার উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহম্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে নেমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের শিকার হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তি সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]