মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।জানা যায়, ০৭ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ০৮ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শহীদুর রহমান সঙ্গীয় ফোর্সদের সহায়তায় চালাকচর ইউনিয়নের হাফিজপুর মাইজের কান্দা শেখ বাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে জনৈক নুরুল হকের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাইদুল ইসলাম (২৪), পিতা- সুরুজ মিয়া, মাতা- রুবিয়া, সাং- হাফিজপুর (নমির মোড়), ইউপি- চালাকচর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদীকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-০৭, তারিখ-০৭/১০/২০২৫) রুজু করা হয়েছে।
এছাড়া, এএসআই (নিঃ) মোঃ মাহমুদুল হক খান সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সোহাগ রানা (পিতা- মৃত আজিজুল ইসলাম ওরফে আজিমুদ্দিন আজিম, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

