ফরিদপুরে পরকীয়া সন্দেহে গৃহবধূকে হত্যা।

Share the post

মোঃ সজল মন্ডল,ফরিদপুর : ফরিদপুরে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক বৃদ্ধ স্বামীর হাতে স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষীপুর এলাকার একটি ভাড়া বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহতের নাম লিপি বেগম (৪৫)। তিনি ওই এলাকার মো. শফিকুল ইসলাম কালা (৬০)-এর স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় লিপি বেগমকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম কালা ও লিপি বেগমের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের ছেলে পনির ইসলাম (২৮) জানান, বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল।

গতরাতে তাদের মধ্যে ঝগড়া হয়। বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান। সকালে ফিরে এসে বলেন, জামাকাপড় দাও আমি ঢাকা চলে যাব। এরপর রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিজের কাপড় নিয়ে পালিয়ে যান।

ঘটনার সময় উপস্থিত ছিলেন নিহতের নাতনি স্মৃতি আক্তার (১২)। সে জানায়, দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন। এরপর জিজ্ঞাসা করেন, তুমি বাবলুর সঙ্গে কী করছো?এ নিয়ে ঝগড়া বাধে। এক পর্যায়ে দাদা দাদিকে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে বলেন। দাদি রাজি হতেই দাদা কোমর থেকে ছুরি বের করে গলায় বসিয়ে দেন। আমি চিৎকার করে উঠি।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও সদর হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে  আনার পর কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]