দুর্গাপুরে আন্তজার্তিক প্রবীন দিবস পালিত

Share the post
তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পরিষদ চত্বর থেকে বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণ নারী ও পুরুষদের অংশগ্রহণে এক র‍্যালী ও পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তিতে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ও প্রবীণ  সমাজকল্যাণ ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সহ:সভাপতি মামুন রনবীর, কারিতাসের প্রোগ্রাম অফিসার বাঁধন চিরাং।
বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের বোঝা নয়, এখনো সমাজে প্রবীণদের পরামর্শ নিয়ে কাজ করা হয় বিধায় সমাজ এখনো অনেক সুন্দর। প্রবীণদের নিয়ে কাজ করার জন্য কারিতাসকে ধন্যবাদ জানানো হয়। আলোচনা , বিশ্ব প্রবীণ দিবসকে স্মরণীয় করে রাখতে ১২০ জন প্রবীণ নারী পুরুষদের মাঝে ২ টি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]