বগুড়ায় হ্যান্ডকাফ পরিহিত আসামি ছিনতাইয়ের ঘটনায় এসআই মামুন প্রত্যাহারসহ গ্রেফতার- ২২

Share the post
এস.এম.জয়,বগুড়া : বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে।
বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত এক আদেশে তাকে শিবগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।বিষয়টি সোমবার (৬ই অক্টোবর) নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।
তিনি বলেন, “ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এসআই মামুনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, গত ৪ই অক্টোবর শিবগঞ্জ থানার মামলায় আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজুকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেফতারের সময় তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ- ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিবগঞ্জ থানার ২২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ ওই ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে।
ঘটনার পর থেকেই দায়িত্বে অবহেলা ও ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তে জেলা পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]