কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ আটক- ৪

Share the post
আমিন,কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও দুই হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে ফরিদ আলমের বাড়ির সামনে সন্দেহজনক অবস্থায় থাকা চারজনকে আটক করে। তল্লাশিতে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ, একটি শর্টগানের খালি খোসা, একটি রাইফেলের গুলির খালি খোসা এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মো. কায়সার (২১) ও ফরিদ আলম (৪৭) বালুখালী এলাকার বাসিন্দা, এবং রোহিঙ্গা ক্যাম্প- ১১ ও ক্যাম্প- ১২ এর বাসিন্দা ফোরকান (২৩) ও আব্দুল কাদের (২০)। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, উখিয়া এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের ধারণা, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা পাচার ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]