আমতলীর রাবেয়া বেগমের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

Share the post
মোঃনাজমুল হাসান অপু,বরগুনা জেলা প্রতিনিধি:আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চলাভাঙ্গা গ্রামের রাবেয়া বেগম — এক অসহায় নারী, যিনি দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। ঘরে খাবার পর্যন্ত ছিল না। এই খবরটি জানতে পারে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। খবরটি জানার পর সংগঠনের কিছু তরুণ সদস্য দ্রুত সিদ্ধান্ত নেন— তারা এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন।
সংগঠনের সদস্যরা বাজার থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে রাবেয়া বেগমের বাড়িতে হাজির হন। তাঁদের এই মানবিক উপস্থিতি রাবেয়া বেগমের চোখে এনে দেয় স্বস্তির অশ্রু।
মানবিক এই উদ্যোগের সম্পূর্ণ খরচ বহন করেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য মোঃ ইব্রাহিম হাওলাদার । তাঁর উদারতা ও সহানুভূতি সংগঠনের অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করে।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, কোষাধ্যক্ষ আলামিন, এবং সদস্য জাকারিয়া আশিক, রাশেদুল ও সাইদুল।
সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ বলেন,“আমরা মানুষের সেবা করতে নেমেছি। নিজেদের পকেট খরচের টাকা বাঁচিয়ে আমরা অসহায়দের পাশে আছি, থাকবো। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।”স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এমন উদ্যোগ সমাজে মানবতার আলো ছড়াচ্ছে— যা অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]