চাকা খুলে উল্টে ট্রলির হেলপারের মৃত্যু, চালক আহত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : চাকা খুলে কাঠভর্তি ট্রলি উল্টে হেলপারের মৃত্যু ও চালক আহত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা- কলারোয়া সড়কের ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অসীম কুমার দাস (২৫)। সে সাতক্ষীরা সদরের কুশখালি গ্রামের গুরুপদ দাসের ছেলে। আহত ট্রলি চালকের নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। তিনি সাতক্ষীরা সদরের শিকড়ি গ্রামের মহাজন মোল্লার ছেলে। তাকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কুশখালি গ্রামের অঞ্জনা দাস জানান, তার ছেলে অসীম শিকড়ি গ্রামের জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন ট্রলির হেলপার হিসেবে কাজ করে সংসার নির্বাহ করে। তিন দিন আগে অসীমের একটি কণ্যা সন্তান হয়। রবিবার সকালে জাহাঙ্গীর তার ট্রলীতে কাঠ ভর্তি করে কলারোয়া থেকে সাতক্ষীরার একটি স’মিলে যাচ্ছিল।
অসীম ওই কাঠের উপরে বসে ছিল। বেলা ১১টার দিকে ট্রলিটি ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে সামনের চাকা খুলে যায়। এতে ট্রলি উল্টে শরীরের উপর কাঠ পড়ে মারাত্মক জখম হয় অসীম। আহত হয় জাহাঙ্গীর। স্থানীয়রা দ্রুত তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অসীম মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]