নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Share the post
আশিকুর রহমান ,নরসিংদী : নরসিংদীর শিবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতারকৃত আল মামুন (৩৮) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আবুল কায়েস আকন্দ জানান, সমাজ থেকে মাদক, অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল সাড়ে ১০ টায় ডিবির উপপরিদর্শক মোবারক হোসেন, জামিরুল ও সহকারী উপপরিদর্শক দিপক কুমার এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিবপুরের কুন্দালপাড়া (ঢাকা-সিলেট)  মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন ঢাকামুখী একটি পিকআপে চল্লাশি চালায়। এসময় পিকআপের বিশেষ  চেম্বারে কৌশলে লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার এবং আল মামুন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পিকআপটি জব্দ করা হয়েছে এবং এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]