বগুড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ আ’লীগ নেতা রাজুকে ছিনিয়ে নিল এলাকাবাসী

Share the post
এস.এম.জয়,বগুড়া : বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এ- ঘটনা ঘটে।
রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি- “Channel 21” -কে  নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত বছরের ৫ই আগস্টের পর থেকে রাজু পলাতক ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে রাজুকে নিজ বাড়ি থেকে আটক করে হ্যান্ডকাপ পরায়। এ-সময় স্থানীয় নারী-পুরুষরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ রাজুকে ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া আসামি রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]