ঈশ্বরদীর বেনারশী পল্লীর পাশের ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

Share the post

মহিদুল ইসলাম,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী বেনারশী পল্লীর পাশের একটি ধানতে থেকে সিরাজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরস্থ বেনারসি পল্লির পাশে একটি ধানতে থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিক পাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তার লাশটি পাওয়া যায়। লাশের পাশেই একটি ব্যাগভর্তি কাঁচা কলা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

নিহতের বোন রাশেদা বেগম জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে প্রায় রাত ১০টার দিকে ভাই ঘুমাতে যান। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি ধানেেত তার লাশ পড়ে আছে।
এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি নির্দিষ্ট কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না, ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন। প্রায় ১২ বছর আগে তার স্ত্রী মারা যায়। তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নূর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এদিকে ধানেেত লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই লাশটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]