মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জমজমাট ভেলা বাইচ প্রতিযোগিতা

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্যতিক্রমী এ আয়োজনে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ভেলা বাইচ প্রতিযোগিতা শুরুর পর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ ভেলা বাইচ দেখতে আসেন। তিল ধারণের জায়গা ছিল না নদীপাড়ে। অংশগ্রহণকারী প্রতি দলগুলো কলা গাছের তৈরী ভেলা করে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এলাকাটিতে দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতায় ২০টি ভেলা নিয়ে ২০ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ইয়াসিন সরদার প্রথম ও জাফর বেপারী দ্বিতীয় এবং রাশেদ শেখ তৃতীয়ত স্থান লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। এসময় তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিনোদন নয়, ঐক্য ও সম্প্রীতির প্রতীকও বটে।

স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা শেষে নৌকা বাইচের আয়োজন করা হয় তবে এই আয়োজন ব্যাতিক্রম। এখানে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটি এখন ধুরাইলসহ আশপাশের এলাকাবাসীর এক আনন্দ উৎসবে পরিণত হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]