” আমরা নারায়ণগঞ্জ এর সন্তান” সংগঠনের উদ্যোগে নদী ও পরিবেশ বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাজকল্যাণমূলক সংগঠন “আমরা নারায়ণগঞ্জের সন্তান” এর উদ্যোগে “নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ অক্টোবর বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি ফাহাদুল ইসলামের সংচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোক্তার হোসেন আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কানাডার অন্টারিও প্রদেশের কমিশনার খন্দকার এম. এ. হক কায়জার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি গাজী মোবারক হোসেন , সহ-সভাপতি ভিপি পারভেজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শাহজালাল,ক্রিয়া বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, সদস্য, আনিসুর রহমান সহ আরোও সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ রেমিট্যান্সযোদ্ধা, সমাজসেবক ও আরোও অনেকে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন,  আমরা নারায়ণগঞ্জের সন্তান সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে হবে। যেখানেই অসঙ্গতি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজে অনিয়ম- দুর্নীতি , স্বেচ্ছাচারিতা, মাদক কারবারি সহ জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এছাড়াও তিনি আরও বলেন,  নদী দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই প্রকৃতি ও মানুষ দুটিই রক্ষা পাবে। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই আজ আমাদের এগিয়ে আসতে হবে।”
সভায় বক্তারা বলেন, নদী ও পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। নদী দখল, দূষণ ও বালু উত্তোলনের ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। নদী রক্ষা মানেই জীবন রক্ষা—এটি উপলব্ধি করে সকল নাগরিককে সচেতন হতে হবে।  ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, তবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]