দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও।

Share the post
‎মো: সাদেকুর রহমান, বরগুনা :বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) নামক এক স্কুল শিক্ষক দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় তার ৮ বছরের ছেলে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎‎ফেসবুক পোস্টে আট বছরের শিশু আরহাম তার বাবাকে উদ্দেশ্য করে লিখেছে— বাবা, তুমি তো অনেক সুখে আছো তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে? জন্মের পর থেকে তুমি কোলে কোলে ঘুরতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন?
‎শিশু আরহাম আরও লিখেছে— আমরা কি খাব, কিভাবে পড়াশোনা করবো, তুমি কি একবারও ভাবোনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।
‎উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে নাদিম স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।
‎নাদিম দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন। এসময় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রীকে নিয়ে চলে যান তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন

Share the post

Share the post সাদেকুর রহমান , বরগুনা:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনায় বাংলাদেশ নৌবাহিনী

ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে গেল মোটরসাইকেল: মাঝিদের তৎপরতায় উদ্ধার

Share the post

Share the postসাদেকুর রহমান, বরগুনা: ‎১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে ​বরগুনার পুরাকাটা-আমতলী ফেরিঘাটে খেয়া পারাপারের সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় খেয়া মাঝিদের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ‎​ঘটনার বিবরণ: ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমতলী যাওয়ার উদ্দেশ্যে […]