দুর্গাপুরে একক আবৃত্তি সন্ধ্যা

Share the post

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: পাঠে পাঠে আত্মজাগরণ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নজরুল অধ্যয়ন কেন্দ্র ও জলসিঁড়ি পাঠাগারের যৌথ আয়োজনে একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় প্রত্যন্ত অঞ্চল গাভীনা গ্রামে কাজী নজরুল মিলনায়তনে এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে, পাঠকেন্দ্রের সাধারণ সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাব্রতী অধ্যক্ষ শহীদুল্লাহ খান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল ও আজাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মোহন মিয়া, পাঠাগারের ভূমি দাতা রবীন্দ্র সরকার, প্রকাশক অঞ্জন হাসান পবন, কবি লোকান্ত শাওন, কবি অনার্য শান্ত, শিক্ষক মো: সেলিম, সংস্কৃতিজন হেপী দত্ত প্রমুখ। এছাড়া, মো. রুহুল আমীন, বাবু সঞ্জিত সেন, শিক্ষক লক্ষণ পান্ডে, সঙ্গীত শিল্পী দ্বিলিপ ঘোষ সহ অন্যান্য সুধীজন ও স্কুল কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে, কাজী নজরুলের খুকি ও কাঠবিড়ালী, বিদ্রোহী, কান্ডারী হুঁসিয়ার, বাঙ্গনা কবিতা সহ অন্যান্য কবিতা গুলো অনর্গল একক আবৃত্তি করেন বাচিক শিশু শিল্পী উচ্ছাস দাস। শুভেচ্ছা কথনে অংশগ্রহণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]