সংগ্রামী জীবন: শারীরিক প্রতিবন্ধী মরিয়ম ইসলাম মাহি স্বপ্ন দেখেন, সাহসে এগিয়ে চলেন সিরাজগঞ্জের কিশোরী

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে জন্ম মরিয়ম ইসলাম মাহির। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। কিন্তু সেই আলাদা হওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এক অদম্য সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি।
শিশুকাল থেকেই প্রতিটি পদক্ষেপ যেন ছিলো চ্যালেঞ্জের। হাঁটাচলা থেকে শুরু করে পড়াশোনা—সবকিছুই ছিলো কষ্টসাধ্য। তবুও থেমে থাকেননি মাহি। দুঃখ-কষ্টের মাঝেও জেদ করে এগিয়ে চলেছেন তিনি।
দিনমজুর বাবা মোকাদ্দাস আলীর কষ্টার্জিত আয়ে চলে তাদের সংসার। মা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আরও বেড়ে যায়। একদিকে শারীরিক প্রতিবন্ধকতা, অন্যদিকে দারিদ্র্যের শৃঙ্খল—দুটো মিলিয়েই মাহির জীবন যেন এক অবিরাম সংগ্রাম।
বর্তমানে তিনি কুড়ি পাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজের ইন্টারমিডিয়েট শ্রেণিতে পড়ছেন। প্রতিদিন কলেজে যাওয়া, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা—সবকিছুই তিনি সামলান অক্লান্ত পরিশ্রম আর মনোবল দিয়ে।
তার প্রতিবেশী ও বন্ধুরা বলেন—“মাহি অন্যরকম এক অনুপ্রেরণা। প্রতিবন্ধী হয়েও সে প্রতিদিন কলেজে আসে। পড়াশোনার প্রতি তার মনোযোগ ও আগ্রহ আমাদের জন্য গর্বের।”
মাহির স্বপ্ন—লেখাপড়া শেষ করে বাবার দুঃখ-কষ্ট লাঘব করা। তিনি চান সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে।কিন্তু বাস্তবতা এত সহজ নয়। পড়াশোনা চালিয়ে যেতে তার প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা। সরকারি কিংবা বেসরকারি কোনো উদ্যোগ পেলে মাহির জীবন সংগ্রামের গল্প একদিন সফলতার ইতিহাসে রূপ নিতে পারে।
প্রতিবন্ধকতা যে জীবনের শেষ কথা নয়, বরং সংগ্রামই পারে আলো ছড়াতে—তারই এক উজ্জ্বল উদাহরণ মরিয়ম ইসলাম মাহি। সমাজের সামান্য মানবিক সহায়তাই তাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে নিতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের সবারই উচিত  মরিয়ম ইসলাম মাহিকে সাহায্যও সহযোগিতা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]